সারাদেশ

এমপি মুক্তিসহ ১০ জনকে বহিষ্কার আদেশ প্রত্যাহারে সুপারিশ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করার অভিযোগে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও তার সহধর্মিণী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চন্দনা হকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ১০ জনকে সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের সুপারিশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক।

গত ৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের অভিযোগে কালিয়া উপজেলা আওয়ামী লীগ ও দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী কর্তৃক জেলা আওয়ামী লীগের নিকট প্রেরিত অভিযোগসমূহ সরেজমিনে অনুসন্ধান সাপেক্ষে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনের ৪৭ এর ঠ অনুচ্ছেদ মোতাবেক সাময়িক বহিষ্কার হয়। এছাড়া দলীয় শৃংখলা বিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর যথযথ সাংগঠনিক বিধি মোতাবেক চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।

কিন্তু দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের আগের দিন ২৯ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন প্রার্থীতা প্রত্যাহার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নৌকা প্রতীককের পক্ষে কাজ করায় নৌকার বিজয় নিশ্চিত হয়। অতএব ৩০ জানুয়ারি নির্বাচনের পূর্বে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটনসহ সকলের শাস্তির আদেশ প্রত্যাহারের সুপারিশ করছি।

অভিযুক্তরা হলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কবিরুল হক মুক্তি, তার সহধর্মিণী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চন্দনা হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক টুলু, কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীদের দপ্তর সম্পাদক বিশ্বনাথ স্বর্ণকার, যুগ্ম-সম্পাদক নাজমুল হক প্রিন্স, সদস্য একরামুল হক টুকু, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মসদ, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আওয়াল ও ইলিয়াসাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা সেকেন্দার আলী।

এর আগে গত ১৭ জানুয়ারি এক সভায় উল্লেখিতদের বহিষ্কারসহ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছিলো।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা