প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ভারতের ওড়িশায় বজ্রপাতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতের জেরে আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন : পাকিস্তানে পাথর নিক্ষেপ ও মাথা থেঁতলে হত্যা

রোববার (৩ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, শনিবার প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে ওড়িশা রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া খুরদাতে আরও তিনজন ব্যক্তি বজ্রপাতে আহত হয়েছেন বলে বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে।

আরও পড়ুন : ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

রাজ্যের ওই কর্মকর্তা বলেছেন, ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী চার দিনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা