ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সূর্য অভিযানে যাচ্ছে আদিত্য-এল ১

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে নভোযান পাঠানোর পর এবার সূর্যের কক্ষপথে নতুন নভোযান আদিত্য-এল ১ পাঠাচ্ছে ভারত।

আরও পড়ুন: রাশিয়াকে হুশিয়ারি দিল ইউক্রেন

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টা ৫০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ নভোযান।

সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার। পৃথিবী থেকে যাত্রা করার পর ১৫ লাখ কিলোমিটার পর্যন্ত যাবে আদিত্য-এল ১, যা শতকরা হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১ শতাংশ পথ।

আরও পড়ুন: ভারত সফরে যাচ্ছেন বাইডেন

অভিযানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো জানিয়েছে, এ পথ পাড়ি দিতে আদিত্য-এল ১ সময় নেবে ৪ মাস।

সংস্কৃত ভাষায় সূর্যের নাম আদিত্য। তাই সূর্যের কক্ষপথের উদ্দেশে পাঠানো নভোযানটির নাম সূর্যের নামেই রাখা হয়েছে। আর এল ১ আসলে লেগ্রেঞ্জ পয়েন্ট ১-এর সংক্ষিপ্ত রূপ।

আরও পড়ুন: বৈঠকে বসছেন পুতিন-এরদোয়ান

নভোযানটি পৃথিবী থেকে রওনা হয়ে ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করার পর যেখানে গিয়ে থামবে, সেই এলাকাটিকেই সূর্যের লেগ্রেঞ্জ পয়েন্ট বলে উল্লেখ করা হয়েছে।

ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির সংজ্ঞানুসারে, লেগ্রেঞ্জ পয়েন্ট হলো মহাবিশ্বের এমন একটি এলাকা, যেখানে ২ বৃহৎ বস্তু, যেমন- সূর্য ও পৃথিবীর মহাকর্ষীয় শক্তি পরস্পরকে বিকর্ষণ করে।

আরও পড়ুন: মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা

আদিত্য-এল ১ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারলে পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে, সেই একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে আদিত্য-এল ১।

ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণের পর লেগ্রেঞ্জ পয়েন্টে যাওয়ার আগে বেশ কয়েকবার পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করবে আদিত্য। এতে নভোযানটির সূর্যের কক্ষপথে পৌঁছাতে সুবিধা হবে।

আরও পড়ুন: কঙ্গোতে বিক্ষোভ, নিহত বেড়ে ৪৩

সংস্থাটি আরও বলছে, লেগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছানোর পর আদিত্য-এল ১ সূর্যের ৩ স্তর সোলার করোনা (সূর্যের বহিরাবরণ), ফটোস্ফেয়ার (সূর্যের পৃষ্ঠ, খালি চোখে পৃথিবী থেকে আমরা এ অংশটি দেখি) এবং ক্রোমোস্ফেয়ার (ফটোস্ফেয়ার ও সোলার করোনার মধ্যবর্তী অর্ধ তরল স্তর) পর্যবেক্ষণ ও এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে।

এ কাজের জন্য প্রয়োজনীয় ৭ টি বৈজ্ঞানিক সরঞ্জাম বহন করে নিয়ে যাচ্ছে নভোযানটি।

আরও পড়ুন: তাইওয়ানকে প্রথমবার মার্কিন সহায়তা

তবে এ অভিযানে ব্যয় সম্পর্কিত কোনো তথ্য দেয়নি ইসরো।

সরকারি সূত্রে জানা গেছে, পুরো অভিযানের বাজেট ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় ৩৭৮ কোটি রুপি। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৯৯ কোটি ২৪ লাখ ৬৯ টাকা। সূত্র : বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা