ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
জি২০ সম্মেলন

ভারত সফরে যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: বৈঠকে বসছেন পুতিন-এরদোয়ান

শুক্রবার (১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। এবারের জি২০ সম্মেলনের সভাপতি ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের আতিথেয়তার দায়িত্ব পালন করবে দেশটি।

আরও পড়ুন: রাশিয়াকে হুশিয়ারি দিল ইউক্রেন

জি২০ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লি সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। ৯ ও ১০ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে অংশ নেবেন তিনি।

সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা।

আরও পড়ুন: মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কেও আলোচনা করবেন তারা। সেই সাথে বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন, যেন বিশ্বব্যাপী যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করে দারিদ্র্যের বিরুদ্ধে আরও কঠোরভাবে লড়াই করা যায়। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা