সারাদেশ

দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাগর (২৫) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনায় মাইক্রোবাসের আরোহী দুই বিদেশি আহত হয়েছেন। নিহত চালক মো. সাগর রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসের চালক। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ মোড়ে। আহত এক বিদেশি প্রকল্পের কর্মকর্তা সারজেই জারকিন।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে পাবনার রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস বনপাড়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি পাবনা-নাটোর মহাসড়ক হয়ে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক মো. সাগর নিহত হন। আহত এক বিদেশিকে বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পলাতক রয়েছে।


সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা