সারাদেশ

খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রভাষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শহরের কলেজপাড়া এলাকায় অগ্নিকান্ডে মাওস্রিজিতা দেওয়ান (৩২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অগ্নিকান্ডের নিজ বাড়ীর ভিতরে আটকে অগ্নিদগ্ধ হয়ে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, প্রায় এক ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পোড়া একটি মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি বলে তিনি জানান।

মাওস্রিজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, অগ্নিকান্ডের ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওস্রিজিতা ঘর থেকে বের হতে পারেননি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

আগুনে পুড়ে প্রভাষক মাওস্রিজিতা দেওয়ান এর মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রমূখ।
সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা