সারাদেশ

সিলেটে চোলাই মদসহ আটক ৯ কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট শহরতলীর লাক্কাতুরা চা বাগান থেকে আটক ৯ মাদক কারবারিকে কারfগারে পাঠানো হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

কারবারিরা হলেন মৌলভীবাজার সদরের আটঘর গ্রামের মৃত চন্দ্রমনি দাসের ছেলে কানাইলাল দাস (৫৩), সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভূইয়ারচরের মো. মকবুল আলীর ছেলে মো. মনসুর আলম (৩৮), নগরীর কাজলশাহ এলাকার মৃত আব্দুল মাগ্নির ছেলে আব্দুল্লাহ খান (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালীর মৃত রবিন্দ্র দেও ছেলে যতীন্দ্র দে (৫৫), দিরাই থানার রনারচরের মৃত দীনেশ শুক্লবদ্ধর ছেলে সুনাই শুক্লবদ্ধ (৩৮), মধ্যনগর থানার মধ্যনগর গ্রামের মৃত জুনু রায়ের ছেলে দুলাল রায় (৩৯), জামালগঞ্জের সাচনা গ্রামের মৃত মনিন্দ্র পালের ছেলে পুজন পাল (৩৫), মধ্যনগরের নন্দীপাড়া গ্রামের মৃত সাধনকান্ত তালুকদারের ছেলে জয়ন্তকান্ত তালুকদার (৪৭) ও জামালগঞ্জের হরিপুর গ্রামের মৃত নেপাল রায়ের ছেলে টিটু রায় (৩৮) প্রমুখ।

রোববার রাত ১০টার দিকে লাক্কাতুরা চা বাগানের সাওতালপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৯। এসময় তাদের হেফাজত থেকে ৯০ লিটার দেশীয় চুলাই মদ জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ এই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সবাইকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব’র গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা