সারাদেশ

প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার সোনাতলা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাউসী বেগম (২৪) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন। সে উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের রন্জু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের মৃত জবেদালী প্রামানিকের ছেলে ইব্রাহিম হোসেনের সাথে একই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে নান্নু আকন্দের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নান্নু আকন্দ ও তার লোকজন বিরোধপূর্ণ ওই জমিটি দখল করতে যায়। এসময় রন্জু মিয়ার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ হাউসী বেগমকে দেখে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। আহত অবস্থায় ওই গৃহবধূকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, এ সংক্রান্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা