সারাদেশ

টুঙ্গিপাড়ায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া থানার সম্মেলন কক্ষে থানা পুলিশ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাদক, ইভটিজিং বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া সহ সমাজ বিরোধী সকল অপতৎপরতা রোধ করে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অপরাধ দমনে পাটগাতি ব্রিজে রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আহব্বান জানান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সমাজ বিরোধী সকল অপতৎপরতা রুখতে টুঙ্গিপাড়া থানা পুলিশ কর্মকর্তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বঙ্গবন্ধু’র পূণ্যভূমি, টুঙ্গিপাড়া উপজেলাকে অপরাধমুক্ত ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/জিএমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা