সারাদেশ

চট্টগ্রামে টিকা নিচ্ছেন সেনাবাহিনীর ৪ হাজার সদস্য

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : সারা দেশের মতো চট্টগ্রাম সেনানিবাসেও করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে চট্টগ্রাম সেনানিবাসের চার হাজার সেনা সদস্য এই ভ্যাকসিন নিচ্ছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন।

তিনি গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করে প্রথম টিকা নেন।

সাইফুল আবেদীন বলেন, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ায় ছয়টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের দুই কেন্দ্র হলো সিএমএইচ চট্টগ্রাম ও ওপিসি ভাটিয়ারি। আর পার্বত্য চট্টগ্রামের চারটি কেন্দ্র হলো বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও রাঙামাটি।

তিনি আরও বলেন, প্রথম ধাপে চট্টগ্রাম সেনানিবাসের জন্য চার হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। যেগুলো ক্রমেই নিচ্ছেন সেনা সদস্যরা। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত সব সেনা সদস্যকে টিকা দেয়া হবে।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের দুটি কেন্দ্র ও ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা উপমন্ত্রীর টিকাগ্রহণের পরপর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিক টিকা নেন।

এরা হলেন- সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি প্রমুখ। যারা টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি বলে জানান।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা