সারাদেশ

মানিকগঞ্জে ২ ছাত্রকে বলাৎকারে মাদ্রাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশ।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) ওই মাদ্রাসা শিক্ষককে আদালতে সোর্পদ করেছে সিংগাইর থানা পুলিশ। রোববার ৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. কাওসার হোসেন বায়রা চরজামালপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক। সে পটুয়াখালী জেলার উত্তর দরুন্ডী গ্রামের আলী আহাম্মদের ছেলে।

জানা যায়, মাদ্রাসার ২ ছাত্র হঠাৎ করে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় এবং লেখাপড়া করতে চায় না। পরিবারের চাপে এক পর্যায় তারা বলে মাদ্রাসার কাওসার হুজুর তার কক্ষে নিয়ে মুখ চেপে ধরে তাদের বলাৎকার করেন এবং কাওকে না বলার জন্য নিষেধ করেন।

এ ঘটনা ফাঁস হলে ক্ষুদ্ধ জনতা কাওসার হুজুরকে ডেকে এনে বায়রা ইউনিয়ন পরিষদে আটক করে। পুলিশ খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে মাদ্রাসা শিক্ষক কাওসার হোসেনকে গ্রেফতার করে, ২ শিক্ষার্থীকে চিকিৎসার ব্যবস্থা করান।

বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ জানান, শিশু দুটির ওপর অমানবিক আচরন করা হয়েছে এবং বলাৎকার করে ওদের রক্তক্ষরণ করা হয়েছে। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করেছি। ক্ষুদ্ধ গ্রামবাসীর হাত থেকে অভিযুক্তকে(মো. কাওসার হোসেন) প্রানে বাঁচানোর জন্য এখানে এনেছি।

জামায়াত ও হেফাজত ইসলামের লোকেরাই মূলত এ মাদ্রাসাটি পরিচালনা করে আসছে। এই হুজুর ঐ দলেরই লোক। এ ধরনের ঘটনা সে আগেও ঘটিয়েছে। যা অনেকেই লজ্জায় বলতে পারে নি।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মো. কাওসার হোসেন বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৬৪ ধারা জবানবন্দি দেয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা