সারাদেশ

সন্তানসহ স্ত্রীকে হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মাস বয়সী শিশুপুত্র ও স্ত্রীকে হত্যার দায়ে নজরুল ইসলামকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করে রায় দিয়েছেন আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় প্রদান করেন। প্রদত্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দুই লাখ টাকা আর্থিক জরিমানার আদশে দিয়েছেন বিচারক। রায় প্রদানের সময় সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। আসামির বাড়ি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাপদা গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী রহিমা খাতুন (১৮) এর সরলতার সুযোগ নিয়ে নজরুল ইসলাম তার সাথে অবৈধভাবে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে রহিমা খাতুন গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি তার অভিভাবকদের নজরে আসে। এ নিয়ে সালিশ দরবারে নজরুল ইসলাম সম্পর্কের কথা স্বীকার করলে ২০১৬ সালের ১৬ নভেম্বর তাদের মধ্যে বিবাহ হয়। বিবাহের তিনদিন পর রহিমা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ২০১৭ সালের ১৩ জানুয়ারি রহিমা খাতুন নিখোঁজ হয় এবং সাতদিন পর জাঙ্গিয়াদী এলাকার বিলভরা বিলের পানিতে সন্তানসহ রহিমা খাতুনের লাশ ভেসে উঠে।

এরপর ২২ জানুয়ারি রহিমা খাতুনের বড় ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে নজরুল ইসলামসহ তার পরিবারের চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ ফেব্রুয়ারি নজরুল ইসলাম গ্রেফতার হয় এবং পরে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই শাহাব উদ্দিন ২০১৮ সালের ২৪ জানুয়ারি নজরুল ইসলামকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে দুইজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।

সান নিউজ/এমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা