সারাদেশ

সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানের সামনে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

এর আগে, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ইউ ক্যাশ কর্তৃপক্ষ এবং গ্রামীণফোনের সাথে গত ২১ জানুয়ারি ২০২১ তারিখে জেলা পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) রেঞ্জ ডিআইজির উদ্যোগে রাজশাহী রেঞ্জের ৮টি জেলায় একযোগে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে। সনাতন পদ্ধতিতে সড়ক মহাসড়কে আইন ভঙ্গের কারণে রুজুকৃত মামলা নিস্পত্তির জন্য গাড়ি ও চালকের বিরুদ্ধে শাস্তি স্বরুপ আইনদ্বারা নির্ধারিত জরিমানার অর্থ জমাদানের জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো। ব্যাংকে অর্থ জমাদানের পর ট্রাফিক অফিসে প্রমাণাদি দেখিয়ে জব্দকৃত কাগজপত্র ও গাড়ি নিতে হতো। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দূর-দূরান্ত থেকে আগত গাড়ীর মালিক এবং চালকগণকে দূর্ভোগে পড়তে হতো।

এ পরিস্থিতিতে ট্রাফিক বিভাগে কিছু অনিয়ম করার সুযোগ তৈরী হতো। ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম কার্যক্রম হওয়ার পর মামলার পক্ষগুলি ঘটনাস্থল হতে তৎক্ষণাৎ অথবা পরবর্তীতে বাংলাদেশের যে কোন স্থান থেকে জরিমানার অর্থ ইউ ক্যাশের মাধ্যমে জমা দিয়ে মামলা নিস্পত্তি করতে পারবেন। এতে ছুটির দিনগুলোতে তাদের অসুবিধায় পরতে হবে না। অর্থ ও সময়ের সাশ্রয় হবে।

এই পদ্ধতিতে সিরাজগঞ্জ শহরে ১১৭টি এজেন্ট এবং বিভিন্ন স্থানে ১৭টি পাঞ্চ মেশিনের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলিতেও জরিমানার টাকা দেওয়া যাবে।

এ সময় সিরাজগঞ্জ সদর টি.আই আব্দুল কাদের খান, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ম্যানেজার মাহবুবুর আলম, গ্রামীণফোনের ম্যানেজার দেওয়ান আবু সাইদসহ সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা