সারাদেশ

চরফ্যাশনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার’’এই স্লোগানকে সামনে রেখে উপকূলের কৃষকদের আরও প্রযুক্তি নির্ভর কৃষি কাজ করার জন্য আগ্রহী করার লক্ষ্য নিয়ে সম্প্রতি ভোলা চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে কৃষকদের সমাবেশ।

সোমবার( ৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, উত্তর অঞ্চলের পরে দ্বীপ জেলা ভোলা বাংলাদেশে কৃষি সেক্টরে খাদ্য ও সবজিতে দেশের চাহিদা পূরণ করে আসছে। তাই এই জেলার কৃষকদের এখন প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব দিতে হবে। এতে কম সংখ্যাক জনবলে অধিক ফলস চাষাবাদ করা সক্ষম হবে।

এসময় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ বলেন, বর্তমানে কৃষি জমির হার দিন দিন কমছে। তাই জাতের পরিবর্তনের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করার আহবান জানান।

এসময় তিনি আরও বলেন, কৃষকদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য ৩ হাজার ২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের যান্ত্রিকিকরণ করা হবে। কৃষকদের ধান কাটার মেশিন সহ নানা উপকরণ দেয়া হবে স্বল্প ভুর্তকির মাধ্যমে। আগামী দিনের খাদ্য ঘাটতি পূরণে সহায়ক হিসাবে কাজ করবে।

মহাপরিচালক আরও বলেন. দেশে বর্তমানে পোনে চার কোটি টন চাল হচ্ছে। সেটা আগামী দিনে বাড়িয়ে ৬ থেকে ৭ কোটি টন বাড়াতে হবে। বর্তমানে কৃষি সেক্টরকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। আর এই খাতকে সফল করতে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানায়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ জাহিদুল আলম,কৃষিবিদ মো: আইউব আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ আবু এনায়েত উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বরিশাল অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা