সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় পুত্র-কন্যাসহ শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের এস. বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। তার ছেলে আদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।

আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে শহরে যাচ্ছিলেন। এস. বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে যাত্রাবাহী একটি বাস ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে ধুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই শিশু আদিসহ রুনী মারা যান। এতে গুরুতর আহত হয় চালক ও রুনীর মেয়ে সায়েবা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা