সারাদেশ

মানিকগঞ্জে মায়ের সঙ্গে কারাগারে নির্দোষ দুই শিশু সন্তান

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : গার্মেন্টস কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় মিম ও আলাউদ্দিনের বাবা-মাকে। হত্যাকাণ্ডের অভিযোগে যখন বাবা-মাকে গ্রেফতার করে থানা থেকে আদালতে নেয়া হয় তখন সঙ্গে ছিল মিম (৫) ও আলাউদ্দিন (৩)। এখন জেলের ৪ দেয়ালে ভিতর মায়ের সঙ্গে কাটছে দুই শিশুর বন্দি জীবন।

কোনও স্বজন না থাকায় মায়ের সঙ্গে শিশু দুটিকেও কারাগারে পাঠান আদালত। এরপর থেকে তারা মায়ের সঙ্গে একই ওয়ার্ডে রয়েছে। একই কারাগারে রয়েছে তাদের বাবাও। কারাগারের উঁচু ফটকের ভেতরে কাটছে তাদের দিন।

শুক্রবার ৫ জানুয়ারি তারা হত্যার দায় স্বীকার করে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। গ্রেফতারের সময় দুই সন্তানকে মা-বাবা সঙ্গে করে নিয়ে আসা হয়। কারণ শিশু দুটিকে রাখার মতো কোনো স্বজন ছিল না। আদালত মায়ের জিম্মায় দেন দুই শিশুকে।

মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, গার্মেন্টস কর্মকর্তা হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে বাচ্চাদের বাবা নাছির উদ্দিন এবং মা নাজমা আক্তারকে গ্রেফতার করা হয়।

এএসপি তানিয়া সুলতানা জানান, ‘বাবা-মাকে গ্রেফতারের সময় থেকে আদালতে নেয়া পর্যন্ত তারা নিজেদের মত করে সময় কাটাচ্ছিল। বুঝতেও পারল না, তাদের জীবনে কী ঘটে গেছে। এসব বোঝার বয়স তো তাদের হয়নি, কিন্তু দুটি শিশুর জন্য কী মর্মান্তিক ঘটনা ঘটে গেল।’

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জানান, শিশু দুটির নানা-নানি এবং দাদা জীবিত নেই। দাদী থাকলেও বুড়ো হয়েছে। তাদের এক চাচাকে ফোনে ডাকা হলেও তিনি শিশুদের নিতে আসেননি।

মানিকগঞ্জ কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম জানান, শিশু দুটি তার মায়ের সঙ্গে নারী কয়েদি ওয়ার্ডেই আছে। কারাগারে ডে-কেয়ার সেন্টার না থাকলেও খেলাধুলার ব্যবস্থা আছে। চাইলে সেখানে তারা খেলতে পারবে। ব্যবস্থা আছে পড়াশুনারও। শিশুদের শরীরে শীতের পোশাক নেই জানিয়ে জেল সুপার বলেন, আগামীকাল তিনি দুটি শীতের পোশাক কিনে দেবেন।

মানবাধিকার কর্মী এডভোকেট দীপক কুমার ঘোষ জানান, শিশুর অধিকার তার মায়ের কাছে থাকা। দুধের শিশু মাকে ছাড়া বাইরে থাকতে পারে না। এছাড়া অনেকেরই লালন-পালন করার মতো স্বজন নেই। এ কারণে নিরপরাধ হলেও শিশুদের তার মায়ের সঙ্গে কারাগারে পাঠান আদালত। যাতে তারা মাতৃস্নেহে থাকতে পারে।

জেল কোড অনুসারে কারাগারের ভেতরে থাকা কোনও শিশুর ৬ বছর পার হলে তাকে বাইরে থাকা স্বজনদের কাছে হস্তান্তর করতে হয়। আর যাদের কোনও স্বজন থাকে না, তাদের সরকারি শিশু পরিবারে পাঠানো হয়। আর ৬-১৮ বছর বয়সী কোনও শিশুকে কারাগারে রাখা হয় না।

উল্লেখ্য, নাজমা আক্তার ময়মনসিংহের ভালুকায় একটি মেসে রান্না করতেন। ওই মেসে খেতেন গার্মেন্টস কর্মকর্তা হুমায়ুন কবির। একদিন হুমায়ুন কৌশলে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। সেই দৃশ্য হুমায়ুন মোবাইল ফোনে ধারণ করে রাখে। এরপর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিবার কাছে আসতে বাধ্য করে নাজমাকে।

নাজমা হাতে পায়ে ধরেও রক্ষা পায়নি। একদিন নাজমার স্বামী ঘটনা জেনে যায়। এরপর তারা হুমায়ুনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নাজমার বাবার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চরে হুমায়ুনকে বেড়াতে নিয়ে আসেন । রোববার (৩১ জানুয়ারি) বাবার বাড়িতে পিঠার সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয় হুমায়ুনকে।

এরপর সন্ধ্যায় পাশ্ববর্তী পাগলার চরে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নির্জন বালুচরে স্বামী-স্ত্রী মিলে মুখে ও মাথায় বাটখারার আঘাতে হুমায়ুনকে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে পালিয়ে যায় তারা। এটনার পর মিম আর আলাউদ্দিন হয় পরিস্থিতির শিকার।

সান নিউজ/শামীম/এসএ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা