সারাদেশ

বোয়ালমারীতে আগুনে ভস্মীভূত ৬টি পাটের গুদাম

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাটের গুদাম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজারে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে স্থানীয়রা জানান। আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী, সালথা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ি বিপ্লব কুমার বসু প্রদীপ জানান, শনিবার বিকালে বিদ্যুতের মূল খুঁটি থেকে মিটার পর্যন্ত টাঙানো বিদ্যুতের তারে পাট বোঝাই একটি ট্রাক বেঁধে বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গুদামে আগুন লাগে।

এসময় আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মো. মনির সিকদারের প্রায় ৩০০ মন, আমার (বিপ্লব) প্রায় আড়াইশ মন, ট্রাকে থাকা গোপালগঞ্জের মুকসুদপুরের পাট ব্যবসায়ি সুবোধ কুন্ডুর প্রায় ৮০ মন পাট এবং আলমগীরের ৫০ মন পেঁয়াজ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে জলিল সিকদারের তিনটি, ফরমান সিকদার ও সমর স্বর্ণকারের একটি করে গুদাম ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া নুরুল আলমের একটি গুদামের আংশিক পুড়ে গেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ওহিদুজ্জামান সাইফুল বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের মোট তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ট্রাকে বেঁধে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা