সারাদেশ

সাক্ষীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সাবেক ছিটমহল বিনিময় কমিটির (পঞ্চগড় ও নীলফামারী জেলা) সভাপতি মফিজার রহমান ও তার ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হকের গ্রেফতারের দাবিতে বিলুপ্ত ৭৮ গাড়াতি সাবেক ছিটমহল স্থানীয়দের মানববন্ধন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের পূর্ব বাগান ঈদগাও মাঠ সংলগ্ন সড়কে এক মানববন্ধন করেন স্থানীয় ছিটমহলের বসবাসকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আলিম মাদ্রাসার শিক্ষক নিয়োগের অনিয়ম অভিযোগ তদন্তে আসেন রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসারের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।

ওই অভিযোগের স্বাক্ষী ছিলেন মমিনুল ইসলাম। তদন্ত শেষে উপ-পরিচালক কর্মকর্তা চলে গেলে বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা মাঠে স্থানীয় আফাজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলামকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মোজাম্মেল সহ মাদ্রাসার ১০ থেকে ১২ জন শিক্ষক স্বাক্ষী মমিনুলকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেধরক মারধর ও পরিকল্পিত সন্ত্রাসী কায়দায় হামলা করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি একই সাথে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আফসার আলী, সামিউল ইসলাম, জবেদ আলী, স্থানীয় এলাকাবাসী সহ প্রমূখ।

সান নিউজ/আরজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা