সারাদেশ

সিলেটের কয়েকটি এলাকা বিদ্যুৎ পেতে পারে আজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সিলেটের আখালিয়া কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার মেরামতে কাজ করছেন ২০০ কর্মী।

এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলেও বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেট মহানগরীর একাংশে সরবরাহ শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।

পিডিবির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, বুধবার বিকেলের দিকে ডিভিশন ১ ও ২-এর আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। এলাকাগুলো হচ্ছে, চৌহাট্টা, জিন্দাবাজার, আলিয়া মাদরাসা, রিকাবিবাজার, লামাবাজার, আম্বরখনা, কাজলশাহ, ওসমানী মেডিকেল, তালতলা, কাজিরবাজার, বন্দবাজার, উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, রায়নগর, এস্এমসি কলেজ এলাকা, মির্জাজাঙ্গাল, শাহী ঈদগাহ, হাউজিং এস্টেট, মহাজনপিট্ট, মুরাদপুর, আখালিয়া, মদিনা মার্কেট, বাগবাড়ি, শেখঘাট ইত্যাদি।

সিলেট মহানগরীর আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন পিডিবির প্রকৌশলী ফজলুল করিম।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলের দিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। অন্য এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা