সারাদেশ

সাভারে বখাটেদের হাতে শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিনিধি,সাভার : সাভারে বখাটেদের ছুরিকাঘাতে প্রাণ গেলো রোহানুল ইসলাম রোহান (১৮) নামে এক শিক্ষার্থীর । এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরও দুই বন্ধু জুবায়ের ও সিয়াম।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত ) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন । এরআগে শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় ‘মুড়ি মটকা’ নামক একটি রেষ্টুরেন্টে খেতে গেলে বখাটেদের ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয় ।

নিহত রোহানুল ইসলাম সাভার থানা এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লার ব্যবসায়ী আব্দুস সোবাহান এর ছেলে । সে স্থানীয় রোদেলা মডেল স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি পাশ করেছেন।

নিহতের মামাতো ভাই শরীফ জানান,শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে রোহান ও তার বন্ধুরা ব্যাংক কলোনীতে মুড়িমটকা নামক একটি রেষ্টুরেন্টে যায় । এসময় হঠাৎ রোহানদের উপর এক দল বখাটে কিশোর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । এতে রোহানের বুকে দুই স্থানেসহ শরীরের বিভিন্ন স্থানে বখাটেরা আঘাত করে ।

সেই সাথে রোহানের বন্ধুদেরও মেরে আহত করে ।এসময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করে ।

এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত ) সাইফুল ইসলাম জানান,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । কে বা কারা ওই শিক্ষার্থীকে হত্যা করেছে তা তদন্ত চলছে । এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সান নিউজ/লোটন/এসএ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা