নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরলেন মেয়র প্রার্থী
সারাদেশ

নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরলেন মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ‘নিখোঁজের’ ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন মাদারীপুরের কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়িতে ফিরেন বলে তার সমর্থকরা ও আত্মীয়রা জানিয়েছেন।

মেয়র প্রার্থী সবুজ জানান, পুলিশের গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নেয়া হয়। সেখানে ওবায়দুল কাদের তাকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল যাকে প্রার্থী নির্বাচন করেছে তার পক্ষে কাজ করার জন্য বলেন। একইসঙ্গে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান।

সবুজ আরও জানান, তিনি ওবায়দুল কাদেরকে জানিয়েছেন তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। কালকিনির জনগণ তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। তিনি জনগণের সিদ্ধান্তকেই সম্মান জানাবেন। পরে তার এক আত্মীয়ের গাড়িতে করে তিনি কালকিনির বাড়িতে ফেরেন।

এর আগে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময় তার মোবাইলে একটি কল আসে। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে তিনি সবুজকে পুলিশের গাড়িতে নিয়ে যান। এর পরপরই নিখোঁজ হন সবুজ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা