সারাদেশ

মেহেরপুরে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু 

আকতারুজ্জামান, মেহেরপুর : উৎপাদন খরচ হ্রাস ও বেশি ফলন পাওয়ার লক্ষ্যে মেহেরপুর জেলা এই প্রথম শুরু হয়েছে যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম। গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাথানাপাড়া মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার খাঁ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহম্মেদ।

২০২০-২১ রবি মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছেন গাংনী উপজেলা কৃষি অফিস। যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম সাড়া ফেলেছে এলাকার কৃষকদের মাঝে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা