সারাদেশ

সরাইলে ইরি-বোরো ধান রোপণ মহোৎসবে ব্যস্ত কৃষকরা 

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ইরি-বোরো ধান রোপণ মহোৎসবের প্রথম ধাপ শেষ করে কৃষকেরা স্বপ্ন দেখছে তার রোপণ করা ফসলের ভালো ফলন ঘরে তোলা। আর সেই সবুজ স্বপ্নকে জমির বুকে রোপণ করে এখন পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

সরাইল উপজেলা খাদ্যশস্য হিসেবে কৃষকরা আমন ধান ঘরে তোলার পর বর্তমানে প্রধান ফসল ইরি-বোরো চাষে নতুন স্বপ্ন নিয়ে এবার মাঠে নেমেছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, মাঠের কাঁদা-পানিতে ভিজে এখন তারা রোপন করা ধানের চারা পরিচর্যা কার্যক্রম নিয়েই ব্যস্ত থাকছেন তারা।

বর্তমানে সরাইলের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। আমন ধান কাটা-মাড়াই শেষে ইরি-বোরোর আবাদ নিয়ে ব্যস্ত চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় শীতে এবার বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি।

উপজেলার প্রতিটি মাঠে মাঠে চলছে এখন শুধু ইরি-বোরো রোপন করা ধানের চারা পরিচর্যা নিড়ানি ও পানি সেচ কাজে ফলন প্রসূতি প্রত্যাশার আবাদ নিয়ে কৃষকদের ব্যস্ত সময়। চলতি রবিশস্য মৌসুমে কোনো প্রকার প্রাকৃতিক দূর্যোগ হানা না দেওয়ায় এবং বোরো চাষের পরিবেশ অনুকূলে থাকায় কৃষকের মুখে এখন শুধুই হাসি। এদিকে সরাইলে বোরো মৌসুমে সেচ কার্যক্রম যথাযথ রাখতে বিদ্যুৎ বিভাগও তৎপর রয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় পাঁচশত পঁচিশটি বিদ্যুৎ চালিত মোটর ও গভীর নলকুপ রয়েছে। যেগুলো কেবলমাত্র বোরো চাষের সেচ কাজে ব্যবহৃত হয়।

কৃৃষকরা জানান, বিদুৎচালিত মটর থাকায় বোরো চারা অনেকটাই সহজলভ্য হয়েছে। সেই সাথে ধানের ফলনও বাম্পার হবে বলে আমরা আশাবাদি।

সরাইল উপজেলা বিদুৎ বিভাগের নির্বাহি প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন বলেন, বোরো চাষে কৃষকরা যাতে সার্বক্ষণিক জমিতে পানি সেচ দিতে পারেন এজন্য বিদ্যুৎবিভাগ সজাগ রয়েছে। ভাল ফলন ঘরে তুলতে শুধুমাত্র ওই সময়ের মধ্যেই কৃষকদের সেচ পাম্প চালানোর পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরা আমাদের পরামর্শ মেনে চললে বোরোর জমিতে পানির কোনো সংকট হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহিরুল ইসলাম সরকার বলেন, কৃষকরা যেন বোরো চাষে কোনো প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। আর কৃষকরা যদি এই মৌসুমে আমাদের দেওয়া নির্দেশনাগুলো মেনে ইরি-বোরো চাষ করে এবং কোনো প্রাকৃতিক দূর্যোগ হানা না দেয় তাহলে ভাল ফলন হবে বলে আমরা আশাবাদি।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা