সারাদেশ

চুয়াডাঙ্গায় তিন দিনের উদ্যোক্তা মেলা শুরু

নিজম্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এই প্রথম উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনের উদ্যোক্তা মেলা।

রোববার (২১ ফেব্রুয়ারি ) স্থানীয় একটি আবাসিক হোটেলে এই মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।

মেলায় ৩২টি স্টলে বিক্রেতারা আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন। হস্তশিল্প, কারুকার্য, হাতে বানানো পোশাক, হোম মেইড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্য ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের আয়োজন রয়েছে সেখানে।

মেলা উপলক্ষে প্রতিটি স্টলে ৫-২০ শতাংশ ছাড়ের সুবিধা থাকছে। এছাড়া ফ্রি ফটোগ্রাফি ও মেহেদী উৎসবের আয়োজনও রয়েছে মেলা প্রাঙ্গণে।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। এ মেলা চলবে (২৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার পর্যন্ত।

উদ্বোধক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন জানান, উদ্যোক্তাদের এমন উদ্যোগ করোনা পরবর্তী দেশের অর্থনীতিকে চাঙা করবে।

উদ্যোক্তা মেলার প্রধান আয়োজক মেরিনা জামান মমি জানান, করোনাকালে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব খারাপ সময় পার করছে। এই মেলার মাধ্যমে তারা আবার হারানো বাজার ধরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা