সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রবণতায় বৈধ গ্রাহকরা চরম দুর্ভোগে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সরকারিভাবে দেশে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও একটি সিন্ডিকেট ব্রাহ্মণবাড়িয়ার শহরের বিভিন্ন বহুতল ভবনসহ প্রত্যন্ত এলাকায় অবৈধ সংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবাধে। চোরাইভাবে গ্যাস ব্যবহারের প্রবণতা বাড়ায় গ্যাসের চাপ কমে যাওয়ায় হাজার হাজার বৈধ গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।

গ্যাস সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া। দেশের জ্বালানি চাহিদার বেশিরভাগই পূরণ হচ্ছে এখান থেকেই। অবৈধ গ্যাস সিন্ডিকেট চক্র সরকারি নির্দেশনা অমান্য করে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতিনিয়তই গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে।

প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে চোরাই গ্যাসের এ নেটওয়ার্ক। এই অবৈধ লাইন থেকে হাজার হাজার বাড়িঘরসহ বিভিন্ন বহুতল ভবনে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে বৈধ সংযোগ নেয়া গ্রাহকরাও। আবার এসব সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেট।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অফিস জানায়, তাদের ২৪ হাজার বৈধ গ্রাহক রয়েছে। অবৈধ গ্রাহক কি পরিমাণ আছে তার কোনো সঠিক তথ্য নেই তাদের কাছে।

গ্যাস সিন্ডিকেট চক্রটি বৈধ গ্রাহকদের সার্ভিস লাইনের সঙ্গে সংযোগ যুক্ত করে বিভিন্ন এলাকায় পাইপ বসিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে। এতে পৌর শহরের কাজীপাড়া, পুনিয়াউট, দাতিয়ারা, কলেজ পাড়া, বণিক পাড়া, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, মধ্যপাড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সকাল ৮টা থেকে দুপুর ২টা-৩টা পর্যন্ত গ্যাস থাকে না। এতে বৈধ গ্রাহকদের দুর্ভোগের যেন শেষ নেই।

ভুক্তভোগী শিরিন আক্তার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। গ্যাস না থাকার কারণে কোনো খাবারই তৈরি করতে পারি না। আমরা বিল দিচ্ছি ঠিকই কিন্তু প্রয়োজনের সময় গ্যাস পাচ্ছি না।

আরেক গ্রাহক শেফালী বেগম বলেন, সময়মতো গ্যাস না পাওয়ায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।

জেলা সচেতন নাগরিক কমিটি (সনাকের) সদস্য আব্দুর নূর বলেন, সরকারিভাবে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় একটি অসাধু চক্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা মাইলের পর মাইল অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের সদ্যবিদায়ী ডিজিএম জাহিদুর রেজা বলেন, আমরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অচিরেই অভিযান পরিচালনা করবো এবং বিভিন্ন এলাকা চিহ্নিত করছি। এ সমস্ত অবৈধ সংযোগের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা