সারাদেশ

পলাশে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার ৩৫ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ দুস্থ ও অসহায় নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। একই সময়ে প্রধান অতিথি পলাশের ১১০টি স্কুল ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মো. শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা