সারাদেশ

৮ দফা দাবিতে রংপুরে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : করোনাকালীন বেতন ফি মওকুফসহ ৮ দফা দাবিতে রংপুরে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ। সংগঠটির নেতাকর্মীরা গত ২৭ জানুয়ারি থেকে শিক্ষার্থী-অভিভাবকদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আসছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ মো. সিহাব গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন বেতন ফি মওকুফ, এসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার রোডম্যাপ ঘোষণা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান আবাসিক হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নেয়া, অছাত্র-সন্ত্রাসীদের হল থেকে বিতারিত করা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ, অগ্রাধিকারভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাক্সিন দেয়ার দাবি জানান। এই দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ শিক্ষার্থী-অবিভাবকের মাঝে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা