সারাদেশ

হারাগাছ পৌর নির্বাচনে ৬১ জনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিনিধি, রংপুর: বিড়ি শিল্পনগরী খ্যাত রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মেয়র পদে পাঁচজন এবং কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন রয়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাস্টার, আওয়ামী লীগের বিদ্রোহী হারাগাছ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদুল হক, বিএনপি মনোনীত জেলা কমিটির কোষাধ্যক্ষ মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার বিকেলে কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিন মঙ্গলবার বেলা ৫টা পর্যন্ত মেয়র পদে পাঁচজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি হারাগাছ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

এই পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ এবং নারী ভোটার ২৫ হাজার ৩২৪ জন। ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে প্রথমবারের মতো এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা