সারাদেশ

বাগান থেকে চিত্রা হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের পাহাড়ি এলাকা থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়।

হরিণের পেটের নিচ দিকে ক্ষতের চিহ্ন রয়েছে। তবে শ্রীমঙ্গল উপজেলা ভেটেনারি সার্জন ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটিকে কোন প্রাণী আক্রমণ করেছে। তিনি জানান, হরিণের ক্ষতস্থানে বন্যশুকরের দাতের চিহ্ন পাওয়া গেছে। ডা. কর্ণ চন্দ্র মল্লিকের ধারণা চিত্রা হরিণটি হয়তো বন্যশুকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন। আহত হরিণটিকে আপাতত লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে বলে জানান তিনি।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা