সারাদেশ

নিজেদের টাকা দিয়েই নতুন রাস্তা তৈরি 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উত্তরাঞ্চলের অবস্থিত অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া এবং পাকশিমুল ইউনিয়নের বরইচারা এই দুই গ্রামের যুবকদের নিজ উদ্যোগেই এক কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে। গ্রামবাসীরা নিজেরাই জমি দিয়ে স্বেচ্চাশ্রমে তৈরি করেন এ মাটির রাস্তা। দুই গ্রামের বাসিন্দারা জানায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ রাস্তা করছেন তারা।

উপজেলার পাকশিমুল ইউনিয়নের সবশেষ গ্রাম বরইচারা। ভাটি এলাকার একমাত্র বাজার অরুয়াইলের সঙ্গে সরাসরি কোন সড়ক না থাকায় দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাতে হয়েছে বরইচারা গ্রামবাসীকে। নতুন রাস্তা হওয়ায় দীর্ঘদিনের কষ্ট লাগব হয়েছে তাদের। রাস্তাটি হওয়ায় অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর, সিঙ্গাপুর, চর-কাকরিয়া এবং পাকশিমুল ইউনিয়নের বরইচারা, পরমানন্দপুর, ষাটবাড়িয়া, হরিপুর এবং ফতেপুর গ্রামের সাথে মোটরসাইকেল যোগাযোগ ব্যবস্থার এক সেতুবন্ধন তৈরি হয়েছে।

পাকশিমুল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং অরুয়াইল ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, পরবর্তীতে এই নতুন রাস্তাটির সংস্কারের জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। গ্রামবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

দু'গ্রামবাসী নিজ উদ্যোগে রাস্তাটি নির্মাণ করে অনেক খুশি। এতে জেলা বা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এলাকাবাসীর ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সুবিধার মান আরো বাড়বে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা