সারাদেশ

বিএনপি মানুষিক ভাবে অন্ধ: হানিফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রত্যেকটা নির্বাচনের ফলাফল প্রমাণ করে, মানুষ শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির পক্ষে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের মানুষের একমাত্র আশা-ভরসার স্থল। আর বিএনপি এই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছু বলে না।

রোববার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা
সৃষ্টি এবং কলেজের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত অগ্রসরমান উন্নয়নশীল দেশের মধ্যে তৃতীয় স্থানে, বিএনপি এসব বলে না, দেখেও না। এরা
মানুষিকভাবে অন্ধ।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভ্যাকসিনের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাবার্তা বলে অত্যন্ত
কুরুচি ও নিচুমনের পরিচয় দিয়েছেন। ভ্যাকসিন এসে গেছে। এখন কে আগে নেবে, পরে নেবে এটা নিয়ে কথা হচ্ছে। নিজে না নিয়ে অমুক নেবে, তমুক নেবে এসব বলে মির্জা ফখরুল অত্যন্ত নিচু রাজনীতিক মনের পরিচয় দিয়েছেন।

পরে তিনি নির্ধারিত অনুষ্ঠানে যোগদেন। কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তব্য দেন মাহবুব উল আলম হানিফ।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা