সারাদেশ

রিক্সা ছিনতাই করতে হত্যা চেষ্টা: গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই করে রিক্সা চালক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে ছিনতাইকারিরা। এ ঘটনায় দুজন ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া রিক্সা।

গ্রেফতার ওই দুই ছিনতাইকারি হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হাসেম উদ্দীন বাবু (৩৯) এবং অপরজন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের তায়েব আলীর ছেলে রেজাউল ইসলাম মোল্লা (৩২)।

জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার জমিলাপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মিলন মিয়া (১৩)। তিনমাস পূর্বে বাবা মারা যাওয়ায় অভাবী সংসারের হাল ধরতে রিক্সা চালানো শুরু করে অষ্টম শ্রেণী পড়ুয়া মিলন মিয়া। শুক্রবার (২৯ জানুয়ারী) রাত ৯টায় স্থানীয় কয়েকজন ছিনতাইকারি কৌশলে ঘোড়াঘাট থেকে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়াতে যাবার কথা বলে মিলনের রিক্সাতে চড়ে। রিক্সাটি হামিদপুর স্কুল পার হয়ে গেলে রিক্সায় থাকা এক ছিনতাইকারি দড়ি দিয়ে রিক্সা চালক মিলনের গলায় পেঁচিয়ে ধরে এবং অপর দুজন তার মুখে ও শরীরে এলোপাথারী কোপাতে থাকে। এক পর্যায়ে রিক্সাচালক নিস্তেজ হয়ে গেলে ছিনতাইকারিরা ভাবে সে মারা গিয়েছে এবং তাকে রাস্তার পাশের ভুট্টা জমিতে ফেলে দিয়ে রিক্সা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রিক্সা চালককে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চোখে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় রিক্সাচালক মিলনকে রোববার (৩১ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেওয়া হয়েছে। পরে রিক্সা চালক মিলনের চাচা বাদী হয়ে শনিবার (৩০ জানুয়ারি) তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পর পরেই ঘটনায় জড়িত দুজন ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর একজন ছিনতাইকারিকে গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে। এছাড়াও গ্রেফতার হওয়া ছিনতাইকারিদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই যাওয়া রিক্সা উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে আজ রোববার (৩১ জানুয়ারি) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে সদ্য পিতৃহীন রিক্সা চালক মিলনের মা সন্তানের চিকিৎসা ব্যয় বহণ করতে পারছে না শুনে দিনাজপুর-৬ আসনের সংসদ শিবলী সাদিক ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেছেন।

সান নিউজ/এএসএমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা