সারাদেশ

রাজধানীতে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মোরশেদকে সেখানকার পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

এ সময় তারা বলেন, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মোরশেদ ২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে নেত্রী তাকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

তারা বলেন, নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা মিছিল করছি। তারা দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারেও আশাবাদী বলে বলেন। এ সময় বিভিন্ন স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা