সারাদেশ

খুলনায় শিশু অঙ্কিতাকে ধর্ষণ করে হত্যা, প্রীতম রুদ্রর ১৬৪ ধারায় স্বীকারক্তি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে প্রীতম রুদ্র নামে এক যুবক। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সারোয়া আহমেদের আদালতে শিশুটিকে হত্যার বিভৎস হত্যার ঘটনার বর্ণনা দেয় প্রিতম।

প্রীতম রুদ্র (২৭) খুলনার দৌলতপুরের বণিকপাড়া বীণাপানি ভবনের মালিক প্রভাত কুমার রুদ্রের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ছাদে ওঠায় প্রিতম। এরপর ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। কিন্তু এর এক পর্যায়ে প্রীতম শিশুটির মাথায় ভারিবস্তু দিয়ে আঘাত করলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অজ্ঞান অবস্থায় প্রিতম শিশুকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে প্রিতম লাইলোনের দড়ি ও পরনের জুতার ফিতা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন জানান, আদালতে দেয়া জবানবন্দিতে প্রীতম জানায়, হত্যার পর বস্তায় ভরে শিশুর লাশ প্রথমে গ্যারাজে সিমেন্টের বস্তার পাশে ও পরবর্তীতে গন্ধ ছড়িয়ে পড়লে বিউটি পার্লারের বাথরুমে লুকিয়ে রাখা হয়। ঘটনার সাথে আর কেউ জড়িত নয় বলে সে স্বীকার করেছে।

গত ২২ জানুয়ারি দুপুরে স্কুল ওই ছাত্রী খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে ৬ দিন নিখোঁজ ছিলো। পরে ২৮ জানুয়ারি প্রিতমদের নিজ বাড়ি বীণাপানি ভবনের বাথরুমের ভিতর থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। এরপর পুলিশ প্রিতমসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। শুক্রবার রাতে প্রিতমকে মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকিদের ছেড়ে দেয়া হবে বলে ওসি জানান।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা