সারাদেশ

বোয়ালমারীতে জেলে থেকে কাউন্সিলর নির্বাচিত 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার স্থগিতকৃত ৯ নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে কাউন্সিলর পদে জেলে থেকে নির্বাচিত হয়েছেন মো. মান্নান মোল্যা। স্থগিত কেন্দ্রে শনিবার (৩০ জানুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার বিশ্বাস বলেন, মো. মান্নান মোল্যা ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৯শ ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাফর মোল্যা উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬শ ৫৬ ভোট। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া মহিলা কাউন্সিলর পদে নীরা বেগম চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হওয়া বোয়ালমারী পৌরসভা নির্বাচনে গত ১৬ জানুয়ারি ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনায় দুর্বৃত্তরা ওই কেন্দ্রের ৭ টির মধ্যে ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা