সারাদেশ

গোলাপগঞ্জে আবারও বাজিমাত বিদ্রোহী প্রার্থী রাবেলের

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আবারও বাজিমাত করলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. আমিনুল ইসলাম রাবেল। তিনি পেয়েছেন মোট ৫ হাজার ৭৯ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভোট গণনা শেষে এজেন্টদের দেয়া তথ্যানুযায়ী আবারও মেয়র নির্বাচনে এগিয়ে তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু। তিনি পেয়েছেন ৩ হাজার ৮শ’ ২ ভোট।

ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া শাহিন পেয়েছেন ৩ হাজার ৭শ’ ৩৫ ভোট।

আর আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১শ’ ৮ ভোট। নির্বাচনে তিনিই সবচেয়ে কম ভোট পেয়েছেন।

পৌরসভার ৯টি কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যে পরিস্কার ভোটের ব্যবধানেই মেয়রের আসনটি দখলে রাখতে সক্ষম হলেন আওয়ামী লীগের এ বিদ্রোহী প্রার্থী। এর আগেও তিনি এই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রথমবারের মতো গোলাপগঞ্জের পৌর মেয়রের আসনটি দখল করেছিলেন তিনি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ বলা ব্যক্তিটি ইমান আলী

রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

কঙ্গোয় ইবোলায় ১১৮ জনের মৃত্যু

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলার...

চীনে বিয়ের আসরে নতুন দম্পতির কুস্তির লড়াই

বিয়ের আসরে গান-বাজনা কিংবা নাচ হয়। বর-কনের আংটি বদ...

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০

নতুন উপাচার্যের (ভিসি) নিয়োগ বাতিলের দাবিতে ঢাকা প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা