সারাদেশ

পুনরায় মেয়র নির্বাচিত হলেন দর্শনার মতিয়ার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান পুনরায় বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৭ হাজার ৭৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ হাবিবুর রহমান বুলেট পেয়েছেন ১ হাজার ০৯১ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ১৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ। তিনি বলেন, বেসরকারিভাবে নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। তাতে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান জয়ী হয়েছেন।

তারেক আহমেদ জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশের একাধিক টিমের পাশাপাশি মাঠে ছিলেন র‌্যাব ও আনসার সদস্যরা।

দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৫২০ জন।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা