সারাদেশ

নাটোরে পৌঁছালো করোনার টিকা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : কোভিড-১৯ এর টিকার প্রথম চালান নাটোর জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। শুক্রবার সকালে ঢাকা থেকে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের একটি ফ্রিজিং ভ্যানে মোট চারটি কার্টনে টিকাগুলো এসে পৌঁছায়। পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে কোভিড-১৯ এর টিকা হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।

এসময় জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোট চারটি কার্টুনে ৪ হাজার ৮০০টি ভায়েল বরাদ্দ দেওয়া হয়েছে নাটোর জেলাকে। প্রতিটি ভায়েলে ১০ ডোজ করে টিকা রয়েছে যা ১০ জনের শরীরে প্রয়োগ করা যাবে। এতে করে নাটোর জেলার মোট ৪৮হাজার মানুষ টিকা গ্রহণ করতে পারবে। পরে টিকাগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারের ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।

আগামী ৮ফেব্রুয়ারী নাটোর সদর হাসপাতালে এই টিকা প্রয়োগ শুরু হবে। প্রথমে ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

সিভিল সার্জন মিজানুর রহমান জানান, এই ৪৮ হাজার টিকা ফ্রন্ট লাইনে যারা কাজ করেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের আগে ও সিনিয়র সিটিজেনদের দেওয়া হবে।পর্যায়ক্রমে পরবর্তীতে টিকা দেওয়া অব্যাহত থাকবে।আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই টিকাদান কর্মসূচী শুরু হবে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা