সারাদেশ

বোয়ালমারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম থেকে প্রায় এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ টি মামলা রয়েছে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বেলা বারোটার দিকে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের চরপাড়া মোড়ে ফারুক মোল্যার দোকানের পাশ থেকে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ি রিপন শেখ (৪০) কে প্রায় এক কেজি গাঁজাসহ আটক করি। সে দক্ষিণ কামারগ্রামের মৃত সলেমান শেখের ছেলে। শনিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, রিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়েছে। শনিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা