সারাদেশ

ফুলেল শুভেচ্ছায় খুবি উপাচার্যের ক্যাম্পাস ত্যাগ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: শত শত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর ফুলেল শুভেচ্ছায় খুবি উপাচার্যের বিদায় নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ বছর ২ মাস একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নেতৃত্ব দিয়ে সময় কাটিয়ে সাফল্যের স্বীকৃতি নিয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে এক আবেগঘন পরিবেশে ক্যাম্পাস ত্যাগ করেন।

এসময় তিনি বলেন, এ দিনটি আমার জীবনের স্মরণীয়। বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাকে বিদায় জানাতে এসেছেন এটা অভূতপূর্ব। খুলনা বিশ্ববিদ্যালয়ে যেনো এ ধারা অব্যাহত থাকে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে পারলে এ বিশ্ববিদ্যালয় সম্ভাবনার পথে, সাফল্যের পথে বহুদূর এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল থেকেই তিনি শেষ কর্মদিবসে নানা অনুষ্ঠান, সভায় যোগদান ও উদ্বোধন প্রক্রিয়ায় ব্যস্ততম সময় অতিবাহিত করেন। তার বিদায়কালে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। বিকেল তিনটার আগেই একে একে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিসহ শুভানুধ্যায়ীরা তার আবাসিক ভবনের দিকে যেতে থাকেন। তিনটার আগেই বাসভবন ও বাইরে সমাবশে ঘটে কয়েকশ মানুষের। অপেক্ষায় থাকেন তারা। বিকেলে তিনি বাসভবন থেকে বের হতেই তাতে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। বসাভবন থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক পর্যন্ত সারিবদ্ধভাবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাকে বিদায়ী সালাম ও শুভেচ্ছা জানান। তিনি প্রধান ফটকে পা রেখেই তার অসীম শ্রদ্ধার শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জনের পায়ে হাত দিয়ে সালাম করেন। এ সময় তিনি আবেগে, শ্রদ্ধায় কান্নায় ভেঙ্গে পড়েন। একই সময় একের পর এক শিক্ষক, কর্মকতা, কর্মচারী উপাচার্যকে জড়িয়ে ধরে, হাত ধরে বিদায়ী শুভেচ্ছা জানান।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা