সারাদেশ

মাদক ছাড়ার অঙ্গীকারে সেলাই মেশিন পেলেন হাজতি বাচ্চু

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা পৌর এলাকার ছাতিয়ানী মহল্লার মধ্যপাড়ার মৃত আকুন শেখের ছেলে শামসুল আলম বাচ্চু। মাদকের ছোবলে ভেঙ্গে গেছে তার সোনার সংসার, ভেঙ্গেছে সব স্বপ্ন। মাদকের থাবায় সহায়-সম্বল হারিয়েছেন। স্ত্রী ও সন্তান হয়েছে সর্বশান্ত। ইতোমধ্যে একাধিক মাদক মামলায় জেল খেটেছেন বাচ্চু। পেশায় টেইলার্স মাস্টার হওয়ায় সেলাই মেশিনের উপর ভর করে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন বাচ্চু।

জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি জেলখানা পরিদর্শন করেন জেলার বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদ কবীর। পরিদর্শনকালে পরিদর্শন টিম হাজতি শামসুল আলম বাচ্চুর জেল খাটার ইতিহাস বিবেচনা করে এবং জেল থেকে বের হয়ে স্বাভাবিক জীবন যাপনের অঙ্গিকার করায় তাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন, কারা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে হাজতি শামসুল আলম বাচ্চুকে কারামুক্তি দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়। তিনি বলেন, পর্যায়ক্রমে এই পুনর্বাসনের আওতায় বেশ কিছু হাজতিকে সংশোধনের সুযোগ দিয়ে কর্মমুখী করা হবে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা