সারাদেশ

চট্টগ্রামে ইভিএম ভাঙচুর, বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : কেন্দ্র দখল ও ভোট জালিয়াাতিকে কেন্দ্র করে চট্টগ্রামের ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুরের ঘটনায় পুলিশ বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বালিকে আটক করে।

বুধবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে পাথরঘাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বালিকে আটকের ঘটনায় থানার বাইরে ফটকের সামনে অনুসারী সমর্থকরা ৩০ মিনিট ধরে অবস্থান নেন। পুলিশ তাদেরকে ফটক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এ সময় একটি বাসও ভাঙচুর করা হয়।

নাসরিন আক্তার নামে বালির একজন এজেন্ট বলেন, কেন্দ্রের গোপন কক্ষে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা দাড়িয়ে জালিয়াতি করে জোরপূর্বক পছন্দের প্রতীকে ভোট নিচ্ছিল। এর প্রতিবাদ করায় পুলিশ আমাদেরকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরাা আমাদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কে বা কারা ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুর করে। এরপর আমাদের প্রার্থী ইসমাইল হোসেন বালিকে আটক করে। তাকে আটকরে কারণ জানতে চাইলেও জানাচ্ছে না পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বালিকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পাথরঘাটা ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের জানান, বিএনপি প্রার্থীর অনুসারীদের হামলায় তার চারজন অনুসারী আহত হয়েছেন।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা