সারাদেশ

কুলাউড়ার বিশিষ্ট সমাজ সেবক ননী গোপাল মিত্র আর নেই

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ডা. ননী গোপাল মিত্র আর নেই। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।

মঙ্গলবার(২৬ জানুয়ারি) বিভিন্ন সামাজিক সংগঠনে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১১ টায় কুলাউড়া মহাশ্মশান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি সোমবার ২৫ জানুয়ারি রাত ৭টা ৫০মিনিটে কুলাউড়া দক্ষিণ বাজারের নিজ বাসায় পরলোক গমন করেন।

তিনি কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজ, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দীর্ঘ কয়েক বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বিশেষ ভুমিকা রাখেন। তিনি চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দায়িত্ব পালন ও সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রেখে গেছেন।

তিনি কুলাউড়া কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতির দায়িত্ব পালন করে গেছেন দীর্ঘকাল। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।

আরও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো: আবু জাফর রাজু, কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উৎযাপন কমিটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ডা. ননী গোপাল মিত্র এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা