সারাদেশ

ফলাফল যাই হোক মেনে নেবো : রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের মধ্যে অভূতপূর্ব আগ্রহ দেখেছি। ব্যাপক জনসমাগম প্রমাণ করে মানুষের ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল নয়টায় নগরীর বহদ্দারহাটে একলাসুর রহমান সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই মেয়র প্রার্থী বলেন, ফলাফল যা-ই হোক, আমি মেনে নিতে প্রস্তুত।

ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি জনসমর্থনহীন দল। তারা বোমা সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন দলের পক্ষে জনগণ সাড়া দেবে না, এটাই স্বাভাবিক। আমরা কাউকে কোনো বাধা দিইনি।

এর আগে সকালে বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোট কেন্দ্রে আসেন এম রেজাউল করিম চৌধুরী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা