সারাদেশ

রামগঞ্জে আ.লীগ সভাপতি পিন্টুর গাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুর গাড়িতে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, তিনি রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর প্রচারণায় অংশ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য তছলিম হোসেন, দল্টার আওয়ামী লীগ নেতা মনির হোসেন মাস্টারসহ নিজ বাড়িতে ফেরার পথে এঘটনা ঘটে।

ঘটনার সময় মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনে পৌঁছলে দূর্বৃত্তরা পিন্টুর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে গাড়ির পেছন ও পাশের গ্লাস ক্ষতিগ্রস্থ হয়। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাড়িতে হামলার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ফাঁকা গুলির ঘটনাও ঘটে।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা সফিক মাহমুদ পিন্টু বলেন, কে বা কারা আমার গাড়িতে হামলা করেছে অন্ধকারের কারণে দেখিনি। ইটের আঘাতে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কেউ আহত হইনি। বিষয়টি পুলিশকে জানানো হবে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমি অবগত নয়। কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হবে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সভাপতি পিন্টু লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের বিরোধী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে গাড়িতে হামলার ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা