সারাদেশ

খুলনায় ভেজাল ও নকল মধু তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় মহানগরীতে ভেজাল মধু তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুরে মহেশ্বরপাশা, উত্তর বনিকপাড়ায় মেসার্স টুংগিপাড়া মধুঘরে ভেজাল মধুর এ কারখানার সন্ধান পাওয়া যায়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভেজাল কারখানায় অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। এসময় ২০০ মন ভেজাল মিশ্রিত মধু, ৪০ কেজি ভেজাল কেমিক্যাল (Dialyte-B)। ৪০০/৫০০টি ওষুধের ছোট ছোট বোতল, ১০০ টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৪/৫ ড্রাম পানি মিশ্রিত গুড় ও ১ ড্রাম পানি মিশ্রিত কালিজিরা তৈল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ এবং তাদের লাইসেন্স বাতিল করার পদক্ষেপ নেন। খুলনা মহানগরীর দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স টুংগিপাড়া মধুঘর (ঠিকানাঃ মহেশ্বরপাশা, উত্তর বনিকপাড়া, পোস্টঃ কুয়েট, দৌলতপুর, খুলনা) নামক ভেজাল মধু কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং এপিবিএন পুলিশ এনএসআই এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানা মালিক মোহাম্মদ জাকারিয়া হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৭)ও (৪৫) নং ধারায় ৪০,০০০ টাকা(চল্লিশ হাজার টাকা)জরিমানা প্রদান করা হয়। যার অভিযোগ নং ০৯/২০২১, তাং ২৬/০১/২০২১ খ্রিঃ। কারখানাটি ০৬-০৭ বছর যাবৎ বিএসটিআই এর অনুমোদন নিয়ে নিজ বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে, বিভিন্ন কেমিক্যাল এবং ওষুধ মিশ্রণ করে ভেজাল মধু তৈরি করে এবং মেয়াদবিহীন নিন্ম মানের বোতলে নিদিষ্ট লোগো ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা