সারাদেশ

চোর সন্দেহে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে জখম, থানায় মামলা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে চোর সন্দেহে ৫ম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে বেআইনি জনতাবদ্ধে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম করার অপরাধে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত চারটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের রাজা মোল্যার পুত্র সাব্বির মোল্যাকে (১২) চোর সন্দেহে একই গ্রামের মাজেদ মোল্যার ছেলে রিয়াদ মোল্যা (২০) এবং দুর্গাপুর গ্রামের মো. রকিব আলীর ছেলে হাসিবুল ইসলামসহ ৫-৬ জন লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তারা সাব্বিরের হাতের আঙ্গুলের নখ প্লাইয়ার্স দিয়ে ওঠানোর চেষ্টা করলে সাব্বিরের চিৎকারে আশপাশের লোকেরা ছুটে এসে সাব্বিরকে উদ্ধার করে। আহত সাব্বিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

সাব্বির স্থানীয় রাঙামুলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে মামলার বাদি রাজা মোল্যা বলেন, আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে যারা পিটিয়ে জখম করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা