সারাদেশ

চসিক নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট। এ নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এই কর্মকর্তারাও নির্বাচনী কার্যক্রমের প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফলে পোলিং এজেন্ট বা নির্বাচনী এজেন্টরাও এ নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত পরিপত্র-৯ এ এমন নির্দেশনা জারি করেছে।

পরিপত্র-১১’তে বলা হয়েছে, এ সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ জন্য রিটার্নিং কর্মকর্তার তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফলাফল একীভূত করার আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের চারপাশে এবং প্রবেশ পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রয়োজনীয় পুলিশ, র‌্যাব, আর্মড ব্যাটালিয়ন দিয়ে ঘেরাও করে রাখা হবে।

এতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন প্রার্থীদের বেসরকারি ফলাফল ও অন্যান্য তথ্যাবলি সংগ্রহ করবে নির্বাচন কমিশন সচিবালয়। ফলাফল ও অন্যান্য তথ্যাবলি সংগ্রহ করার উদ্দেশ্যে ইসি সচিবালয়ে একটি ‘কেন্দ্রীয় তথ্য/ফলাফল সংগ্রহ কেন্দ্র’ স্থাপন করা হবে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও একটি ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থাকবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র’ থেকে সর্বশেষ নির্বাচনী বেসরকারি প্রাথমিক ফলাফল ও অন্যান্য তথ্যাবলি না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের ‘কেন্দ্রীয় তথ্য/ফলাফল সংগ্রহ কেন্দ্র’ বিরতিহীনভাবে খোলা থাকবে। রিটার্নিং কর্মকর্তা/সহকারি রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে বিধি মোতাবেক স্থানীয়ভাবে ফলাফল তৈরি ও ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিবালয় কোনো ফলাফল পরিবেশন করবে না।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা