সারাদেশ

৭ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। পরে সকাল সোয়া ৯ টার দিকে যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের এক ফুট অদূরে দিক বিকন নির্দেশনামূলক বয়া বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরি চালকরা। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে।

তিনি আরো জানান, কুয়াশার মধ্যে প্রতিদিনই ঘাট থেকে ছেড়ে যাওয়া ৪ থেকে ৫টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখতে হয়। তবে রো রো ফেরি কুয়াশার মধ্যে চলাচল করতে সক্ষম হয়।
এদিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানাহন নিয়ে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। এতে করে শিমুলিয়া ফেরীঘাটে প্রায় বিপুল সংখ্যক যানবাহন পারপারের অপেক্ষায় থাকায় প্রচণ্ড শীতের মধ্যে নৌরুটের মাঝপদ্মায় ও ঘাটে ঘাটে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের যাত্রীরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা