সারাদেশ

দুর্ভোগ লাঘবে এরা বরাক নদীতে সেতু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : প্রায় পঞ্চাশ হাজার মানুষের চলাচলের রাস্তা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রাম জেলার শেষ সীমান্ত এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের মধ্যখানে অবস্থিত এরা বরাক নদী।

এই নদী পারাপার করেন দুই জেলার হাজার হাজার লোকজন। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে আধা কি.মি. দূরত্ব নদীটি মৌলভীবাজার সদর উপজেলার প্রায় ১৫/১৬টি গ্রামের লোকজনের সহজ চলাচলের রাস্তা এটি। কিন্তু সেতু না থাকায় মানুষের ভোগান্তির ছিলো চরমে। পার্শ্ববর্তী স্কুল, কলেজ, হাসপাতালসহ জরুরি সকল কাজ করতে নৌকা ও লম্বা সাঁকো দিয়ে চলাচল করতে হতো এই এলাকার মানুষকে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মো. আলঙ্গীর চৌধুরী, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, আউশকান্দি ইউনিয়ন চেয়াম্যান মুহিবুর রহমান হারুন, সিনিয়র সহকারী প্রকৌশলী আবুল বাসার, ইউপি সদস্য হাজী ইলিয়াছ মিয়া, গোরারাই বাজার কমিটির সভাপতি খালিছুর রহমান প্রমুখ।

প্রকৌশলী মো. আলঙ্গীর চৌধুরী জানান, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দৈর্ঘ্য ৯৬ মিটার আর কাজটি শেষের মেয়াদ ১৫ মাস। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমেদ জাতীয় সংসদ অধিবেশন থাকায় আসতে পারেননি। পরে এসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাবেন।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা